1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ স্বামীই খুন করেছেন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় রুমা আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পারুয়া এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে পরিচয় শনাক্ত হয়।

রুমা চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নের বনগ্রাম লালপাহাড় এলাকার মীর আহম্মদের মেয়ে। ছয় বছর আগে পোমরা ইউনিয়নের নেজামের সঙ্গে তার বিয়ে হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে, বয়স পাঁচ বছর।

নিহতের ভাই মো. করিম বলেন, কয়েকদিন আগে কারাগার থেকে মুক্তি পাওয়া নেজাম যৌতুকের দাবিতে বোনকে নির্যাতন করছিল। “বুধবার রাতে সে আত্মীয়দের ফোন করে বলেছে, আমার বোনকে মেরে ফেলেছে। আজ সকালে তার লাশ পাওয়া গেল।”

পরিবারের দাবি, নেজামই পরিকল্পিতভাবে রুমাকে হত্যা করেছে। এখনো তার খোঁজ মেলেনি, সন্তানকেও পাওয়া যাচ্ছে না।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারাও বলছেন, এটি স্পষ্ট হত্যাকাণ্ড। বৃহস্পতিবার রাতে জানাজা শেষে নিহত রুমাকে দাফন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট