1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার সকালে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল কুদ্দুস মানিক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান এবং অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ সাদেক হোসেন। অনুষ্ঠানে উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকরা যোগ দেন।

প্রথম দিনে ফুটবল খেলায় এম এ তাহের উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে রাঙ্গুনিয়া পাবলিক স্কুলকে পরাজিত করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী আয়োজনে ফুটবল, কাবাডি, হ্যান্ডবল, সাঁতার ও দাবা প্রতিযোগিতায় উপজেলার ৪৪টি স্কুল অংশ নিচ্ছে। রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ছাড়াও মজুমদারখীল উচ্চ বিদ্যালয় মাঠ এবং নারী শিক্ষার্থীদের জন্য উপজেলা শিশুমেলা মডেল স্কুল মাঠে ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট