1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

স্বপ্নভঙ্গের দেশে নিভে গেল ময়ূরের জীবন

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

আব্বাস হোসাইন আফতাব: রাতদিনের পরিশ্রমে পরিবারকে একটু স্বচ্ছলতা দেওয়ার স্বপ্ন ছিল তার। ছোট্ট গ্রাম থেকে দূর দেশে গিয়ে কঠোর শ্রমে উপার্জিত টাকায় বাবা-মা, ভাইবোনদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন ময়ুর উদ্দিন (২২)। কিন্তু নির্মম ভাগ্যের খেলায় সেই স্বপ্ন আর পূর্ণ হলো না।
গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যের দেশ ওমানের বোয়ালী এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। কর্মস্থলের উদ্দেশ্যে গাড়িতে রওনা হয়েছিলেন ময়ুর। গাড়ি উল্টে আহত হলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাকে। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যুর খবর দেন।

রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামের আবুল হাশেমের ছোট ছেলে ছিলেন ময়ুর। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার আদরের। মাত্র তিন বছর আগে পরিবারের অভাব ঘোচাতে প্রবাসে পাড়ি জমান। কাজ করতেন একটি মাছ পরিবহনকারী প্রতিষ্ঠানে। কয়েক মাস আগে দেশে এসে বাবা-মা, ভাইবোন ও আত্মীয়দের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে আবারও ফিরে গিয়েছিলেন প্রবাস জীবনের টানে। কিন্তু এবার আর জীবিত অবস্থায় দেশে ফেরা হলো না।

নিহতের বড় ভাই আবদুল শুক্কুর কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমাদের চার ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট। পরিবারে সবার প্রিয় ছিল। আমরা এখন তার লাশের অপেক্ষায় আছি।”

গ্রামের মানুষ জানালেন, ময়ুর ছিলেন ভদ্র ও পরিশ্রমী তরুণ। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজও হয়তো মা দরজার দিকে তাকিয়ে আছেন—ভেবেছেন, ছোট ছেলে ময়ুর ফিরে আসবে। কিন্তু এবার ফিরবে কেবল নিথর দেহ, লাল পতাকায় ঢাকা কফিনে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট