1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে দিনমজুর খুন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে রহমত আলী (৪৯) নামে এক দিনমজুর খুন হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রহমত আলী ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, জমিজমা ও ইটভাঙার মজুরি নিয়ে প্রতিবেশী রেজাউলের পরিবারের সঙ্গে রহমতের বিরোধ ছিল। সোমবার(২২ সেপ্টেম্বর) রাতে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রেজাউলের পরিবার লাঠি ও ছুরি নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রহমতের পেটে ছুরিকাঘাত করা হলে তাঁকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে অভিযুক্তরা পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট