1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ায় কাব কার্নিভাল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া পৌরসভার মধ্য নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কাব হলিডের অংশ হিসেবে শনিবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

ইউনিট লিডার লিটন বড়ুয়ার পরিচালনায় কাব শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে জাতীয় ও কাব পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কাব শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজা পরিষদ, স্টেশন মাস্টার ও বিদেশি বণিক সাজে বর্ণিল শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণ মাতিয়ে তোলে।

দ্বিতীয় পর্বে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সদর ক্লাস্টারের ক্লাস্টার অফিসার লতিকা রত্নম মান্নার সভাপতিত্বে আলোচনা সভা ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক শাহ নেওয়াজ আলী মির্জা, চট্টগ্রাম জেলা সম্পাদক মো. সেলিম উদ্দিন, উপজেলা কমিশনার সুমন শর্মা, জেলা সহকারী কমিশনার আনন্দ কুমার বড়ুয়া, গ্রুপ সভাপতি ফাতেমাতুজ জোহরা, রাউজান কাব লিডার এনামুল হক, যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন, কাব লিডার বিধান কুমার দেওয়ানজী, শম্ভু কান্তি বিশ্বাসসহ অনেকে।
দিনব্যাপী আয়োজনে কাব শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে অংশগ্রহণ সনদ তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুগ্ম সম্পাদক এম. মোরশেদ আলম ও শিক্ষক সুবর্ণা বড়ুয়া।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট