1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ায় সাংবাদিকের নামে অপপ্রচার, থানায় জিডি

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক মো. আব্বাস হোসাইন আফতাব ও তাঁর পরিবারের নামে একটি অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা ও অপপ্রচারমূলক সংবাদ প্রকাশিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আব্বাস হোসাইন জানান, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় আত্মীয়-স্বজন ও এলাকার কয়েকজন লোক তাঁকে ফোন করে খবর দেন যে একটি অনলাইন লিংকের মাধ্যমে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে। পরে তিনি নিজেই অনলাইনে প্রবেশ করে বিষয়টি নিশ্চিত হন।

অভিযোগে বলা হয়, ওই সংবাদে তিনি ও তাঁর পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।

আব্বাস হোসাইন বলেন, “আমি খোঁজখবর করে ওই অপপ্রচারকারীর পরিচয় জানার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। বিষয়টি আমার পরিবারের জন্য মানহানিকর হওয়ায় থানায় জিডি করতে বাধ্য হয়েছি। ভবিষ্যতে সুনির্দিষ্ট প্রমাণ পেলে মামলা করব।”

এ বিষয়ে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার ও সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী বলেন, “প্রেস ক্লাবের সহসভাপতি ও তাঁর পরিবারের বিরুদ্ধে অনলাইনে মানহানিকর সংবাদ কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট