1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

কীটনাশক ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে জমি বিরোধের জেরে ধান ফসল নষ্টের অভিযোগ উঠেছে। উপজেলার সরফভাটা ইউনিয়নের নুরুল আলম নামের এক ব্যক্তি থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, পদুয়া ইউনিয়নে প্রতিপক্ষরা গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নুরুল আলমের ৪২ শতক জমির ধানক্ষেতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করেন।
বাদী নুরুল আলম দাবি করেন, জমিটি তাঁর বৈধ মালিকানাধীন। এ নিয়ে আদালতে হওয়া দুটি মামলার রায়ও তাঁর পক্ষে এসেছে। এরপর থেকে বিবাদী ক্ষুব্ধ হয়ে তাঁকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন।
নুরুল আলম বলেন, “ধানক্ষেতে কীটনাশক দেওয়ার কারণে আমি ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। থানায় অভিযোগ দিয়েছি, এখন ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এএসআই (সহকারী উপ-পরিদর্শক) ইসমাইল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট