1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা তাৎক্ষনিক ঝুঁকিমুক্ত করতে আনসার ব্যাটেলিয়ান সজাগ রয়েছে

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের আওতাধীন ২ হাজার ১৬১টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এসব সদস্য সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান।
বুধবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা ও নিয়োজিত সদস্যদের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
পরিদর্শনকালে ড. সাইফুর রহমান আনসার ও ভিডিপি সদস্যদের পূজার শেষদিন পর্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন। তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের পরিচালক মো. জিয়াউর রহমান, চট্টগ্রামের জেলা কমান্ড্যান্ট মো. আবু সোলায়মান, সহকারী জেলা কমান্ড্যান্ট ফরিদা পারভীন সুলতানা এবং রাঙ্গুনিয়া উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শামীমা আকতার।
এ সময় তিনি পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কুশল বিনিময় ও মিষ্টি বিতরণ করেন এবং নির্বিঘ্নে উৎসব উদযাপনের নানা বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছাও জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট