1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের প্রতিবাদ

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে সিনিয়র সাংবাদিক হোসাইন জিয়াদসহ দেশের বিভিন্নস্থানে সাংবাদিকের ওপরে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় ক্লাবের সভাপতি ইলিয়াছ তালুকদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরীর সঞ্চালনায় সাংবাদিক সমাজ একত্রিত হয়ে ঘটনার কঠোর প্রতিবাদ জানায়।
সভায় বক্তারা বলেন, “সাংবাদিকদের ওপর হামলা মানে শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের ওপর আঘাত।” তারা আরও বলেন, সীতাকুন্ডসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলছে, যা আইনের শাসনের প্রতি আস্থাকে নষ্ট করছে।
সভায় বক্তারা অবিলম্বে সীতাকুন্ডের ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে আহত সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দৃঢ় পদক্ষেপের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া, শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব,যুগ্ম সস্পাদক এম মতিন, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার, সদস্য তৈয়্যবুল ইসলাম, ইসমাইল হোসেন নয়ন, জাহেদ হাছান তালুকদার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট