1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

নুরুল উলুম মাদরাসার উদ্যোগে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার উদ্যোগে এবং রাহাতিয়া নঈমীয়া বশরীয়া (আরএনবি) ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় “ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দিনব্যাপী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইটি বিজনেস ইনকিউবেটরের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. ন. ক. ম. আকবর হোসেন এবং চাইল্ড সাইকোলজিস্ট মহিউদ্দিন জিলানী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন তৈয়্যবী। প্রধান অতিথি ছিলেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও আরএনবি ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী।
কর্মশালার প্রধান কো-অর্ডিনেটর ছিলেন অধ্যাপক গোফরানুল হক, এবং সঞ্চালনা করেন মাদরাসার শিক্ষক সৈয়দ রিদ্ওয়ানুল মোস্তফা নঈমী।

ওয়ার্কশপে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসাসহ উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

কর্মশালায় শিক্ষকদের পেশাগত দক্ষতা, আধুনিক শিক্ষাদান পদ্ধতি, গবেষণার কৌশল, প্রযুক্তি ব্যবহার, পাঠ্যক্রম প্রণয়ন এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট