1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ায় সড়ক প্রশস্তের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলায় মরিয়মনগর চৌমুহনী- রাণীরহাট গাবতল ডিসি সড়ক প্রশস্তের দাবিতে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার মোগলেরহাট বাজার, আলমশাহপাড়াসহ কয়েকটি এলাকায় পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোগলেরহাট বাজারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. সাদ্দাম হোসেন এবং সঞ্চালনা করেন মো. বখতিয়ার। বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা মো. আমিরুজ্জামান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, কাপ্তাই সড়ক প্রশস্তকরণ আন্দোলন কমিটির সভাপতি মো. শরীফ, উত্তর রাঙ্গুনিয়া সড়ক আন্দোলনের সভাপতি নুরুল আলম সওদাগর, সড়ক আন্দোলন কমিটির মো. ইলিয়াস, মো. বক্কর মেম্বার ও খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “মরিয়মনগর -রাণীরহাচ গাবতল ডিসি সড়কটি রাঙ্গুনিয়ার সাতটি ইউনিয়নের প্রধান যোগাযোগ মাধ্যম। দীর্ঘদিন ধরে সড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি—এই সড়কটি অন্তত ৩০ ফুট প্রশস্ত করে আধুনিক মানে পুননির্মাণ করা হোক।”
তারা আরও বলেন, “সড়কটি প্রশস্ত করা গেলে শুধু যান চলাচল স্বাভাবিক হবে না, বরং স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, কৃষি ও চিকিৎসা ব্যবস্থায় নতুন গতি আসবে। উন্নয়ন ত্বরান্বিত হবে পুরো অঞ্চলে।”
আলমশাহপাড়া এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন মো. মনজুরুল ইসলাম ও ইলিয়াস কাঞ্চন। তাঁরাও একই দাবিতে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমিক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষসহ সহস্রাধিক জনতা অংশ নেন। সবমিলিয়ে কর্মসূচিটি রূপ নেয় এক বিশাল গণজাগরণে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট