1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ার লিচুবাগান ব্যবসায়ী নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া লিচুবাগান ব্যবসায়ী সমিতির নির্বাচনে বাদ পড়া ভোটারদের অন্তর্ভুক্তি এবং সীমানা পুনঃনির্ধারণের দাবী জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবী জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, চন্দ্রঘোনার মহাজন বটতল থেকে লিচুবাগান ও আলমশাহ ফার্ম থেকে ফেরিঘাট পর্যন্ত এলাকা লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির আওতায় আনতে হবে। ব্যবসায়ীদের এই জোর দাবী মানা না হলে নির্বাচনী প্রক্রিয়া আবারও অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা আবদুস সালাম মেম্বার। তিনি বাদ পড়া ভোটারদের অন্তর্ভুক্তি, স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন, পুনরায় সীমানা নির্ধারণ এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে দ্রুত তফসিল ঘোষণার দাবী জানান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ব্যবসায়ী নেতা মো. শোয়াইব কাদের, জসিম উদ্দিন সিকদার, মাওলানা আবদুল হামিদ, সাজ্জাদ হোসেন খোকা, মো. শওকত কোম্পানি, আবদুল কাদের মিস্ত্রী, ও মো. এনাম প্রমুখ।

বক্তারা জানান, মহাজন বটতল থেকে লিচুবাগান পর্যন্ত বাদ পড়া প্রায় ১৩০ জন প্রকৃত ভোটারসহ অন্যান্য ব্যবসায়ীদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তারা বলেন, দীর্ঘ ১২ বছর ধরে নির্বাচন না হওয়ায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সার্বিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
অতএব, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জোর দাবী জানান ব্যবসায়ীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট