1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

হুম্মাম কাদের এর সঙ্গে রাঙ্গুনিয়া ছাত্র-জনতার মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে অবৈধ বালি উত্তোলন বন্ধ ও পরিবেশ রক্ষায় সচেতন ছাত্রজনতার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার কাদের নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাঙ্গুনিয়ার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি, পরিবেশ সচেতন তরুণ সমাজ, ২৪-এর বিপ্লবের আহত যোদ্ধারা ও স্থানীয় নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “কর্ণফুলী নদী আমাদের প্রাণের অংশ। অবৈধভাবে বালি উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এর ফলে তীরভাঙন, জলজ প্রাণীর ক্ষতি ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এখনই প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

মতবিনিময় সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেন,
“রাঙ্গুনিয়ার তরুণ সমাজ যে সাহসিকতার সঙ্গে নদী রক্ষার দাবি তুলেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি ব্যক্তিগতভাবে ও রাজনৈতিকভাবে এই ন্যায্য আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। কর্ণফুলী রক্ষায় সর্বোচ্চ পর্যায়ে উদ্যোগ নেওয়ার জন্য আমি প্রয়োজনীয় সহযোগিতা করব।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট