1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাকসু নির্বাচনে শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশায় প্রার্থী শাহীন

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব :

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শাহীন সিকদার।
তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়া ইউনিয়নের সিকদার পাড়ার সন্তান।
তার নির্বাচনী স্লোগান—“স্বচ্ছতা, জবাবদিহিতা আর অধিকার—৩৮ দিবে অঙ্গীকার!”
শাহীন সিকদার বলেন,“রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাজেট থাকলেও শিক্ষার্থীদের কল্যাণে তা সঠিকভাবে ব্যয় হয় না। প্রশাসন যা দিতে ব্যর্থ, তা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আদায় করাই রাকসুর মূল দায়িত্ব।”

তিনি জানান, শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করাই তার লক্ষ্য।
শাহীনের অঙ্গীকার অনুযায়ী, নির্বাচিত হলে তিনি শিক্ষার্থীদের জন্য সুলভ ও স্বাস্থ্যকর খাদ্য, নিরাপদ আবাসন, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভাতা, উন্নত চিকিৎসা সেবা ও সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।
জুলাই গণবিপ্লবের সময় তিনি ছিলেন শিক্ষার্থী আন্দোলনের সক্রিয় সহযোদ্ধা। সে অভিজ্ঞতা থেকেই তিনি এখন রাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ে নতুনভাবে মাঠে নামছেন।
তার ভাষায়, “আমি কোনো এমপি–মন্ত্রী নই, আমি একজন সাধারণ শিক্ষার্থী।
শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে গণতান্ত্রিক উপায়ে প্রাপ্য অধিকার আদায় করাই আমার লক্ষ্য।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট