1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ায় মৎস্য অধিদপ্তরে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)’ এর আওতায় তিনদিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

পোনা পরিবহন, নার্সারি ব্যবস্থাপনা, হালদা নদীর গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে মৎস্যচাষী, পোনা ব্যবসায়ী ও মৎস্যজীবীদের সমন্বয়ে এই প্রশিক্ষণ শুরু হয় মঙ্গলবার এবং শেষ হবে বৃহস্পতিবার (১৬ অক্টোবর)।

প্রশিক্ষণের প্রথম দিনে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান এবং প্রশিক্ষক ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী। দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পটিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।

বৃহস্পতিবার তৃতীয় দিনের শেষে প্রশিক্ষণার্থীরা মাঠ সফরের অংশ হিসেবে চট্টগ্রামের পটিয়ায় মৎস্য বীজ উৎপাদন খামার পরিদর্শন করবেন। সেখানে তারা পোনা উৎপাদন, লালন-পালন ও খামার ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করবেন। পরিদর্শন শেষে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট