1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উপলক্ষে মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চলছে সারাদেশে। এরই অংশ হিসেবে রাঙ্গুনিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করে রাঙ্গুনিয়া আনসার ও ভিডিপি কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান। উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা কমান্ড্যান্ট মো. আবু সোলায়মান উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামীমা আকতার প্রমুখ।
সভায় প্রধান অতিথি মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ বলেন,“ভিডিপি দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সরকারের সবচেয়ে শক্তিশালী তৃণমূল কাঠামো। গ্রাম পর্যায়ে সামাজিক নিরাপত্তা, নারী ক্ষমতায়ন, মাদক প্রতিরোধ ও সন্ত্রাস দমনে ভিডিপি সদস্যদের ভূমিকা অনন্য। আপনারা দেশের গর্ব, তাই প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও শৃঙ্খলা সমাজে প্রয়োগ করুন।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট