1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় আজভক্তিময় পরিবেশে শ্যামাপূজা পালিত

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

আজ সোমবার (২০ অক্টোবর) সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। এটি কালীপূজা নামেও পরিচিত। একইসঙ্গে পালিত হচ্ছে শুভ দীপাবলি আলোর উৎসব, যা অন্ধকারের বিরুদ্ধে আলোর বিজয় ও শুভ শক্তির জয়ের প্রতীক।

প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে মানবজীবনে শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে আবির্ভূত হন দেবী শ্যামা বা কালী। তিনি বিনাশের মধ্য দিয়ে সৃষ্টি, ভয়ঙ্করতার মধ্য দিয়ে মমতার প্রতীক হিসেবে পূজিত হন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চলছে পূজা প্রস্তুতি ও উৎসবের আমেজ। রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মণ্ডপগুলো সজ্জিত হয়েছে রঙিন আলোকসজ্জা ও নান্দনিক সাজে।

রাতে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হবে দেবীর পূজা, আরতি, ভক্তিমূলক সংগীত, নামসংকীর্তন ও ধর্মীয় আলোচনা। পূজা উপলক্ষে বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্ত সমাবেশের। মন্দির ও পূজামণ্ডপে ইতোমধ্যে ভক্তদের ভিড় জমতে শুরু করেছে।

একইসঙ্গে আজ উদযাপিত হবে শুভ দীপাবলি। অমাবস্যার অন্ধকার রাতে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে আলোকমালা ছড়িয়ে পড়বে মন্দির, মণ্ডপ ও ঘরে ঘরে। শিশু-কিশোরদের হাতে থাকবে আতশবাজি ও প্রদীপ, আনন্দে মুখরিত হবে চারপাশ।

দীপাবলিকে হিন্দু ধর্মাবলম্বীরা অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে পালন করেন। এই দিনে আলো জ্বালিয়ে অন্ধকার দূর করার মধ্য দিয়ে ভক্তরা প্রার্থনা করেন জ্ঞান, সত্য, ন্যায় ও শুভবোধের বিকাশের জন্য।
শ্যামাপূজা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ন্যায়, সত্য ও মানবতার জাগরণের প্রতীক। দেবী কালী বা শ্যামা দেবীর আরাধনা মানুষকে শেখায় ভয়কে জয় করতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে।
রাত্রি জুড়ে ভক্তরা দেবী শ্যামার চরণে প্রার্থনা জানাবেন বিশ্বে শান্তি, সংহতি ও কল্যাণের জন্য। আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এই পূণ্যতিথির আনুষ্ঠানিকতা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট