1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদন্ড

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের লিচুবাগান ফেরিঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত হওয়ায় দণ্ডপ্রাপ্তরা হলেন—
চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লিচুবাগান এলাকার বাচা মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২৫), একই এলাকার মো. ইউনুচের ছেলে মো. সৌরভ (২৮), মহাজনবটতলা এলাকার মৃত বিমল নাথের ছেলে উজ্জ্বল নাথ (৩৫), একই ইউনিয়নের জসিমের ছেলে মো. নুরুল আবসার (৪০), হোছনাবাদ ইউনিয়নের নিচিন্তাপুর এলাকার আবদুর রশিদের ছেলে মো. জাকির (২৪) এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সীতারঘাট এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. সেলিম (৩৫)।

প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
অভিযানে উদ্ধারকৃত গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পরিদর্শক মো. মিজানুর রহমান ও তাঁর টিম সহায়তা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট