1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

মামার বাড়িতে বেড়াতে এসে ছোট্ট মিনহাজুলের আকস্মিক মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব :
মিনহাজুল ইসলাম, মাত্র ১২ বছরের একটি শিশু, যার চোখে স্বপ্নের ঝিলিক আর মুখে আনন্দের হাসি। বুধবার(২২ অক্টোবর) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগরে মামার বাড়িতে বেড়াতে গিয়ে মৃত্যু হয় তার। মামার বাড়ির সেই আনন্দঘন দিনই পরিণত হলো পরিবারের জন্য একটি অমোঘ শোকে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মিনহাজুল মরিয়মনগর ইউনিয়নের ফরাশপাড়া মামার বাড়ি পাশে নির্মাণাধীন একটি পাকা দালানের ৩ তলার কার্ণিশে খেলছিলেন। খেলাধুলার আনন্দ মুহূর্তেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার প্রাণ ঝরে পড়ে।
মিনহাজুল এর বাড়ি উপজেলার বেতাগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাউখালি মওলানা বাড়ির ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে। স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র ছিলেন এই ছোট্ট কিশোর।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, “ছেলেটি বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, লাশ বিনা ময়নাতদন্তে দাফনের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করেছে পুলিশ।
স্থানীয়রা শোকাহত। তার অকাল প্রয়াণ যেন রাঙ্গুনিয়ার মানুষকে মনে করিয়ে দেয়, জীবন কত ভঙ্গুর, আর শিশুর নিরাপত্তা কত জরুরি। ছোট্ট মিনহাজুলের হাসি আর খেলার স্মৃতি যেন পরিবার ও পরিচিতদের মনে চিরকাল বেঁচে থাকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট