1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

৩১ দফার লিফলেট বিতরণ করলেন অধ্যাপক মহসিন

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং সাম্য, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বানে রাঙ্গুনিয়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে রাহাতিয়া দরবার শরীফ জিয়ারতের মাধ্যমে মরিয়মনগর ইউনিয়নে এ গণসংযোগ কর্মসূচির সূচনা করেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মোহাম্মদ মহসিন।
এ সময় উপস্থিত ছিলেন মরিয়মনগর ইউনিয়ন বিএনপি নেতা মো. রাসেল, সুলতান মালেক টিপু, মুজিবুল হক, মো. জালাল মো.মাহবুব , মো.আবসার, বাবলু বড়ুয়া, সামসুল ইসলাম, মো.ইমরান মো. রুবেল, মো. দিদার,মো.মুজাহিদ, মো.আনিস, মো.মামুন, শহীদুল ইসলাম, ওমর ফারুক,মো. হারুন, আজিজুল হক, নুরুল ইসলাম, মো. ইউছুফ, আবদুল মান্নান, মো. জামালসহ রাঙ্গুনিয়া উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের অসংখ্য নেতাকর্মী।
গণসংযোগকালে বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ মহসিন। তিনি বলেন, “বিগত সরকারের দুঃশাসনের সময় রাঙ্গুনিয়ার নির্যাতিত মানুষের পাশে ছিলাম। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছি। দল মনোনয়ন দিলে অবহেলিত রাঙ্গুনিয়ার উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা দিয়েছেন। এই দফাগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে একটি স্বয়ংসম্পূর্ণ, আত্মনির্ভরশীল রাষ্ট্র।”
শেষে তিনি ধানের শীষের বিজয়ের জন্য রাঙ্গুনিয়াবাসীর সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট