1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ায় অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাটে অবস্থিত পারুয়া সিএনজি অটোরিকশা চালকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত চট্টগ্রাম জেলা অটোরিকশা অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন (২০১৪) এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) রাঙ্গুনিয়া ক্লাবের হলরুমে এই তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ ও ২৮ অক্টোবর মনোনয়নপত্র গ্রহণ, ২৯ ও ৩০ অক্টোবর মনোনয়ন জমা, ৩১ অক্টোবর যাচাই-বাছাই, ১ নভেম্বর মনোনয়ন প্রত্যাহার ২ নভেম্বর প্রতীক বরাদ্দ, ৩ থেকে ১৬ নভেম্বর প্রচার প্রচারণা এবং ১৮ নভেম্বর (মঙ্গলবার) রাঙ্গুনিয়া ক্লাব মাঠে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুল শুক্কুর এই তফসিল ঘোষণা করেন।

তফসিল ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. কামাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির সদস্য আচিব আবদুস সালাম, যুগ্ম আহবায়ক মো. একতিয়ার হোসেন, রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিন, সহ সভাপতি মো. মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. রাশেদ, মো. নেজাম, সুবল বশাক, অধির চৌধুরী, মো. সাহেদ, মো. পিয়ারু প্রমুখ।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে আসবে এমনটাই প্রত্যাশা বক্তাদের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট