1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

‘আওয়ামীলীগসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে ‘ – জামায়াতের সমাবেশে বক্তারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

আওয়ামীলীগ ও ইসলাম বিরোধীরা জোট সরকারের সময় জামায়াতে ইসলামীর দুই মন্ত্রীর কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারেনি। তারা ক্ষিপ্ত পেয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি ঘটিয়েছে। তারা ৭০ জন জামায়াতের কর্মীকে হত্যা করে লাশের ওপর দাড়িয়ে নৃত্য করেছে। আওয়ামীলীগের এই কর্মকান্ড আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছে। অবিলম্বে আওয়ালীগসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামী’র পল্টন ট্রাজেডি স্মরণে আয়োজিত সমাবেশে বক্তারা একথা বলেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার মরিয়মনগর চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল অধ্যাপক ফজলুল করিম চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাছান মুরাদ। সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, পৌরসভার সভাপতি মো. শাহ আলম, রাঙ্গুনিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাশেদুল ইসলাম, ছাত্র শিবির রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি ওয়াহেদুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি মরিয়মনগর চৌমুহনী থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া মডেল থানা সদর গিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট