1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

সরফভাটায় অভিযানে বালু তোলার ড্রেজার জব্দ,লক্ষাধিক টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মাওলানা পাড়া এলাকায় কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে সেনাবাহিনীর অভিযানে একটি লোডিং ড্রেজার জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে দুটি মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তারা হলেন আওয়াল হোসেন (৩৮) ও আবদুল মান্নান (২০)।

সোমবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের নিয়মিত টহল দল এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে ড্রেজারটি জব্দ করে।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ঘটনাস্থলে গিয়ে ড্রেজার জব্দ করে ও বালু তোলার দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এ কাজে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।’
স্থানীয় লোকজন জানান, নদীর ওই অংশ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু তোলার কারণে কর্ণফুলী নদীর তীর ভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সেনাবাহিনীর সহায়তায় অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট