1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

ছাত্রী সম্পূর্ণার অকাল মৃত্যু, শিক্ষকের ফেসবুকে কান্নাভেজা স্মৃতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে সম্পূর্ণা সাহা মিমি (৮)। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়া গ্রামের এক মেধাবী স্কুলছাত্রী। সে সাবেক রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

বুধবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ের ক্লাস শুরু হলে হঠাৎই খবর আসে— সম্পূর্ণাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণার মা শিক্ষক সুমী সাহাসহ বিদ্যালয়ের শিক্ষক টিটু সেন ও দপ্তরী সজীব ছুটে যান বাড়ির দিকে। কিছুক্ষণের মধ্যেই খবর আসে, সম্পূর্ণাকে পাশের মামার বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় চিকিৎসক জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, তবে চিকিৎসকরা জানান, সম্পূর্ণা আর নেই।

এই সংবাদে স্তব্ধ হয়ে যায় পুরো বিদ্যালয়। শিক্ষক-শিক্ষার্থীদের চোখে অশ্রু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপন দেওয়ানজি ফেসবুকে লিখেছেন—
“কর্মস্থলে আজকের দিনটির মতো এমন বিষাদময় দিন আর কখনোই আসেনি।… তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থী ১ম ও ২য় প্রান্তিক মূল্যায়নে প্রথম স্থান অধিকার করেছিল। গান, কবিতা, নৃত্য, চিত্রাঙ্কনে ছিল তার অসাধারণ প্রতিভা। এমন মেধাবী শিক্ষার্থীকে বিধাতা কেন এত তাড়াতাড়ি নিয়ে গেলেন, কিছুতেই বুঝে উঠতে পারছি না।”

সম্পূর্ণা সাহা বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকদের প্রিয় মুখ ছিল। তার সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি ও নাচে প্রতিভা সবাইকে মুগ্ধ করত। ২০২৫ সালে উপজেলা পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল এই ক্ষুদে শিল্পী।

বিদ্যালয় প্রাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা আজও বিশ্বাস করতে পারছেন না— সম্পূর্ণা আর নেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট