1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ায় যুবককে বিবস্ত্র করে নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনায় তিনজন গ্রেফতার, একজন পলাতক

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় এক যুবককে কৌশলে ডেকে নিয়ে বিবস্ত্র করে নির্যাতন ও চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী মো. সারেক (২৮) কে গত ১ নভেম্বর বিকেলে রুবি আক্তার (৩৪) কৌশলে তার বাড়িতে ডেকে নেয়। পরে রুবি আক্তারের সহযোগী মো. সাইফুদ্দিন ওরফে রুবেল (৩৩), মো. পারভেজ (৩৮) এবং পলাতক মো. পাবেল (২৫) মিলে সারেককে জোরপূর্বক রশি দিয়ে বেঁধে ফেলে ও বিবস্ত্র করে। এরপর তাকে শর্টস পরিয়ে তার বিভিন্ন খোলামেলা ছবি ও ভিডিও ধারণ করে নির্যাতন চালিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

নির্যাতনের একপর্যায়ে বাদী ১ লাখ ৫০ হাজার টাকা দিতে রাজি হলে আসামিরা তাকে তার মায়ের সঙ্গে যোগাযোগ করতে বলে। পরে বাদীর মা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান।

ঘটনার পর বিষয়টি থানাকে জানালে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন এর তত্ত্বাবধানে ও থানার অফিসার ইনচার্জ এ টি এম শিফাতুল মাজদার এর নেতৃত্বে পুলিশ তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়।
শনিবার (২ নভেম্বর) রাতে রাঙ্গুনিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ নোয়াগাঁও এলাকায় রুবেল এর বাড়ি থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন- মো. সাইফুদ্দিন প্রকাশ রুবেল (৩৩),মো.পারভেজ (৩৮), রুবি আক্তার (৩৪)। চতুর্থ আসামী মো!. পাবেল (২৫) পালিয়ে যায়। এ ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, আসামী রুবেল এর বিরুদ্ধে আগে ২টি মাদক মামলা ও ১টি হত্যা চেষ্টার মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন,
“এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। আমরা দ্রুত ভুক্তভোগীকে উদ্ধার করেছি এবং মূল তিন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পলাতক আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট