1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ায় হুম্মাম চৌধুরী বিএনপির প্রার্থীর ঘোষণায় উল্লাস-মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর নাম উঠে আসার পর থেকে স্থানীয় রাজনীতিতে দেখা গেছে নতুন এক উচ্ছ্বাস ও ঐক্যের সুর।

দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এতদিন যেসব প্রতিযোগিতা ও মতভেদ ছিল, হুম্মামের নাম ঘোষণার পর সেগুলোর অনেকটাই মিলিয়ে গেছে। দলের সিনিয়র অনেক নেতা ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেছেন।
দলের নেতাকর্মীরা বলছেন, এই মন্তব্যই রাঙ্গুনিয়া বিএনপিতে ঐক্যের নতুন বার্তা বহন করছে।

মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। এসব মিছিলে তাঁরা ধানের শীষের প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে এক হয়ে কাজ করার শপথ নেন।
ভিপি আনচুর উদ্দিন বলেন,
“দীর্ঘদিন পর রাঙ্গুনিয়া বিএনপি এক প্ল্যাটফর্মে দাঁড়াবে। এটাই সবচেয়ে বড় অর্জন।”
রাজনীতিতে বিরল এই ঐক্যের আবহকে অনেকেই দলের পুনরুজ্জীবনের ইঙ্গিত হিসেবে দেখছেন।
তাদের প্রত্যাশা, এই ঐক্য বজায় থাকলে আসন্ন নির্বাচনে রাঙ্গুনিয়ায় ধানের শীষের প্রতীক আবারও আলোচনায় আসবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট