1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

আসলাম চৌধুরীকে মনোনয়নের দাবিতে রাঙ্গুনিয়ায় সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীকে মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী মৈত্রী চট্টগ্রাম উত্তরজেলা”-এর উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইফতেখার উদ্দীন রুবেল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল বয়ান, নজু মেম্বার, মুহাম্মদ হাবিব, মো.শফিক, জানে আলম, মো.ফোরকান, মো. সাবের, মো. সিদ্দিক, মো.শাহাদাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে এস এম ইফতেখার উদ্দীন রুবেল বলেন, “লায়ন মো!.আসলাম চৌধুরী বিএনপি’র দুর্দিনে দলের জন্য অগণিত ত্যাগ স্বীকার করেছেন। তাঁর মতো নিবেদিতপ্রাণ নেতার প্রতি অবমূল্যায়ন কর্মী-সমর্থকদের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। আমরা বিশ্বাস করি, দলের হাইকমান্ড এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাঁকে যথাযথ সম্মান ও দায়িত্বে পুনর্বহাল করবেন।”
বক্তারা আরও বলেন, “দলের ঐক্য অটুট রাখতে এবং নেতাকর্মীদের হতাশা নিরসনে এখনই ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ সময়ের দাবি। বিএনপির উত্তর চট্টগ্রাম ঘাঁটি আগের মতো শক্তিশালী করতে আসলাম চৌধুরীর বিকল্প নেই।”
সংবাদ সম্মেলনের মাধ্যমে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে দাবি জানান—দলের প্রতি নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন পুনর্বিবেচনা করে তাঁকে প্রাপ্য মর্যাদায় ফিরিয়ে আনার জন্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট