1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর)সন্ধ্যার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ভান্ডারীগেইট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সুখচর গ্রামের মো. নাছির (৩৪), আফাজিয়া এলাকার মো. বিটু (২৫) এবং রাঙ্গুনিয়ার পশ্চিম খুরুশিয়া এলাকার মাহবুব আলম (২৫)।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু মহোদয়ের নির্দেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে। এর অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে ভান্ডারীগেইটে চেকপোস্ট বসিয়ে তাঁদের আটক করা হয়। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা অস্ত্র কেনা বা অপরাধমূলক কার্যক্রমের উদ্দেশ্যে এলাকায় এসেছিলেন। তদন্তে বিষয়টি পরিষ্কার হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট