1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় হুম্মাম কাদেরের পক্ষে নির্বাচনী গণসংযোগ

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর হুম্মাম কাদের চৌধুরীর সমর্থনে নির্বাচনী গণসংযোগ শুরু করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঠান্ডাছড়ি এলাকায় উঠান বৈঠক ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিএনপি নেতা নূর মোহাম্মদ সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহসভাপতি ওয়াকিল আহমেদ তালুকদার।

এসময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য জাহেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল তালুকদার, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দিন লিটন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. মহিউদ্দিন এবং রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন আরফাত।

সভা সঞ্চালনা করেন বিএনপি নেতা নূর মোহাম্মদ।

নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট