1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রতি রাতে চেকপোস্ট, রাঙ্গুনিয়ায় বাড়ছে নিরাপত্তা

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

রাত গভীর হলেও থেমে থাকে না রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম। প্রতি রাতেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার গভীর রাতে চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

রাতের চেকপোস্টে উৎকট শব্দের সাইরেন নেই, নেই হৈচৈও।
নিরবে, ধীরস্থিরভাবে যানবাহন থামানো, পরিচয় যাচাই এবং সন্দেহজনক চলাচলে নজরদারি করে পুলিশ। লক্ষ্য, রাতের নিরাপত্তা নিশ্চিত করা।

ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন,
“মানুষ যেন রাতে নির্ভয়ে চলাফেরা করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। অপরাধ প্রতিরোধে এই চেকপোস্ট ও টহল কার্যক্রম নিয়মিত চলবে।”

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য,
টানা রাতের টহল ও চেকপোস্টের কারণে এলাকায় নিরাপত্তাবোধ বেড়েছে।
রাতে বাড়ি ফেরা, দোকান বন্ধ করে বাড়ি যাত্রা বা জরুরি কাজে রাস্তায় বের হওয়া—সব ক্ষেত্রেই স্বস্তি অনুভব করছেন তারা।

পুলিশ জানায়,
অপরাধ দমন, মাদক প্রতিরোধ, ছিনতাই রোধ ও রাতের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট