1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে মেরামতের কাজ শুরু, দীর্ঘদিনের ভোগান্তি কমানোর আশা

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

অবশেষে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে মেরামতের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও গর্ত-খানাখন্দে ভরা এই সড়কটি স্থানীয়দের জন্য এক বড় দুর্ভোগের কারণ ছিল। সড়কটি শুধু রাঙ্গুনিয়ার মানুষ নয়, বরং রাঙামাটির কাপ্তাই, রাজস্থলি এবং আশেপাশের এলাকায় যাতায়াতকারীদেরও গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন হাজারো গাড়ি চলাচল করে এখানে।

সড়কের পোমরা বুড়ির দোকান এলাকা থেকে একাধিক স্থানে ভাঙাচোরা অংশ দেখা যায়। গর্তগুলোতে বৃষ্টির পানি জমে রীতিমতো মরণফাঁদ তৈরি করেছে। চালকরা অনেক সময় বুঝতে পারছেন না কোথায় ঢুকছেন এবং কোথা দিয়ে উঠবেন। ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। যানজটও অভাবনীয়, কয়েক কিলোমিটার জুড়ে গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে থাকে। অফিস বা হাসপাতালের পথে আটকে পড়া যাত্রীদের বিরক্তি প্রকাশ পায়।

স্থানীয় বাসযাত্রী মাহাবুবুল আলম বলেন, “প্রতিদিনই একই জিনিস। অফিসে যেতে দেরি, ফিরতে দেরি। রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার সময়ও আটকে পড়তে হয়। সড়ক কি আমাদের কারো নয়?”

প্রকৌশলীর বক্তব্য:
চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. ইউনুছ জানিয়েছেন, “বৃষ্টির কারণে এতদিন সড়কের সংস্কার কাজ করা যায়নি। বর্তমানে যেখানে গর্ত হয়েছে, সেগুলো দ্রুত মেরামত করা হয়েছে। আমরা চেষ্টা করব কাজটি মানসম্মতভাবে সম্পন্ন করতে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে, যাতে কয়েক দিনের মধ্যে আবার সড়ক ব্যবহার অচল না হয়।”

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, মেরামতের কাজ সম্পন্ন হলে সড়কটি স্বস্তিদায়ক হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি কমবে। তারা বিশেষভাবে অনুরোধ করেছেন, “কাজটি স্থায়ী ও টেকসই হোক, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি আর সৃষ্টি না হয়।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট