1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ভাইরাল গানের জাদুকর: সুব্রত ধরের “ইনকাম পাঁচশত খরচ সাতশত”

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮৫৫ বার পড়া হয়েছে


আব্বাস হোসাইন আফতাব:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নতুন প্রতিভা সুব্রত ধর সাম্প্রতিক সময়ের ভাইরাল গান “ইনকাম পাঁচশত খরচ সাতশত, আর দুইশত কডে পাইয়ুম, কামাইন্নে কম খইন্নে বেশি কেনে সংসার চালাইয়ুম” দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। চট্টগ্রামের সরল ভাষা ও আঞ্চলিক ছোঁয়া গানটিকে তরুণ শ্রোতাদের মধ্যে বিশেষ জনপ্রিয় করে তুলেছে। গানের গীতিকার মাতাল সুকুমার।

সুব্রত শুধু গায়ক নন; তিনি নিজের গান লিখে সুরও তৈরি করেন। দোতারা, ব্যাঞ্জো, উকুলেলে ও হারমোনিয়ামে পারদর্শী তিনি আঞ্চলিক সুরকে আধুনিক টাচ দিয়ে ফোক মিউজিকে নতুন ধারার সুর মেলাচ্ছেন।

চট্টগ্রাম কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক শেষ করা সুব্রত ছোটবেলা থেকেই সংগীত শিখছেন। তার প্রথম প্রশিক্ষক ছিলেন প্রদীপ ধর, পরে শিল্পী সঞ্জয় দাশ এবং উস্তাদ স্বর্ণময় চক্রবর্তী ও বাউল শফি মন্ডল থেকে গান শিখেছেন।

২০১৭ সালে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে প্রতিভার প্রমাণ দিয়েছেন। এরপর থেকে স্থানীয় মঞ্চ ও ঢাকা সিশনস-এ পারফরম্যান্স তাকে আরও পরিচিত করেছে।

সুব্রত ধর এর গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের হরিহর বণিকপাড়া গ্রামে। তার প্রকাশিত গানের সংখ্যা ২০টির বেশি, এবং ১০০ টিরও বেশি গান তিনি নিজে লিখে সুর করেছেন। তিনি চান তার সঙ্গীত দেশের বাইরে ছড়িয়ে দিয়ে চট্টগ্রামের আঞ্চলিক ফোক সংস্কৃতিকে নতুন আঙ্গিকে তুলে ধরতে।

“ইনকাম পাঁচশত খরচ সাতশত” তার সেই প্রমাণ, যে সরল ভাষা ও আঞ্চলিক ছোঁয়া মানুষের হৃদয়কে কত দ্রুত ছুঁতে পারে।

গানটি শুনুন এখানে https://youtu.be/6R-Fck03-Zc?si=81wnDT1sAVvS47LB

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট