1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো তিন অবৈধ ইটভাটা

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় কেএমআর, কেবিএম ও এসএবি নামে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার(২০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা ও উত্তর রাঙ্গুনিয়ার মোহাম্মদপুর সোনারগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।

ভ্রাম্যমাণ আদালত জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ইটভাটা তিনটির চিমনি ও কিলন ভেঙে ফেলা হয়।

অভিযানে ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও পরিদর্শক চন্দন বিশ্বাস।

আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে ছিল সেনাবাহিনী, র‍্যাব-৭, আনসার ও রাঙ্গুনিয়া থানার পুলিশ। সহযোগিতা করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস।
অধিদপ্তর জানায়, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট