1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়া সরকারি কলেজের অনবদ্য জয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব : চট্টগ্রাম জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল যেন হয়ে উঠেছিল রাঙ্গুনিয়া সরকারি কলেজ দলের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ২–০ ব্যবধানে বোয়ালখালী স্যার আশুতোষ কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাঙ্গুনিয়া সরকারি কলেজ।

ম্যাচের শুরু থেকেই রাঙ্গুনিয়া সরকারি কলেজ দলে ছিল গতি, পাসিং আর কাঠামোবদ্ধ আক্রমণের ছাপ। সিয়াম ও হাসিবের গোলে এগিয়ে গিয়ে তারা পুরো ম্যাচেই আধিপত্য বজায় রাখে। দলের অনুশীলন, পরিকল্পনা ও শৃঙ্খলা ছিল সাফল্যের মূল শক্তি, এমনটাই জানালেন দলের সঙ্গে থাকা কর্মকর্তারা।

দলের টিম ম্যানেজার কলেজের ক্রীড়া শিক্ষক মোতাহের হোসেন মনে করেন, এই জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা খেলেছে খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও মাঠে নিজেদের সেরা দেওয়ার মানসিকতা। প্রস্তুতি পর্ব থেকেই ছেলেরা আক্রমণাত্মক ফুটবলের ওপর কাজ করেছে, যার সুফল মিলেছে ফাইনালের মতো বড় ম্যাচে। সব খেলায় উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতা ছিলো।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিকক আব্বাস হোসাইন আফতাব ও ইকবাল আহমেদ বেলাল বলেন, রাঙ্গুনিয়ার ফুটবলে এই অর্জন একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। দলটির গোছানো খেলা, সংগঠিত রক্ষণভাগ ও ধারাবাহিক আক্রমণ পুরো টুর্নামেন্টজুড়েই নজর কেড়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. কামরুল হাসান মনে করেন, নতুন প্রজন্ম খেলাধুলায় যত বেশি সম্পৃক্ত হবে, ততই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। রাঙ্গুনিয়া সরকারি কলেজের এই জয় প্রশাসন ও স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহ ছড়িয়ে দিয়েছে।
ফুটবলের প্রতি আগ্রহী তরুণদের জন্য এই বিজয় শুধু একটি ট্রফি নয়, রাঙ্গুনিয়ার সম্ভাবনাময় খেলাধুলা সংস্কৃতির প্রতীক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট