1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

চন্দ্রঘোনায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরীর সমর্থনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের লিচুবাগান এলাকায় চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ সমাবেশ হয়।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক পারভেজ মোশাররফ, মো. আইয়ুব, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ফারুকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী নাজিম উদ্দীন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদুল ইসলাম ইফাক, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাহনিয়াজ মোরশেদ তোহা, উপজেলা জিসাসের সভাপতি মো. শহিদুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক জসিম সিকদার। সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. শওকত আলী ও ক্রীড়া সম্পাদক মো. শওকত সাইমন। এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএস শোয়েব কাদের, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাহের, আলী ইমরান, সাবেক সভাপতি আলম শাহ, মো. জসিম, শওকত সাইমন, জুয়েল কাদের, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দিন, মো. সেলিম, মো. আতিক, মো. রহিম, মো. বক্কর, মো. জুয়েল, মো. আজিম, মো. এমরান, মো. সাদ্দামসহ অনেকে।
বক্তারা বলেন, তরুণ সমাজ দেশের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখতে পারে। তাই আগামী জাতীয় নির্বাচনে হুমাম কাদের চৌধুরীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয় সমাবেশে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট