1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রেস ক্লাব পরিদর্শন করেছেন বিদায়ী ও নবাগত ইউএনও

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব পরিদর্শন করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান এবং নবাগত ইউএনও নাজমুল হাসান। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।
পরিদর্শনকালে কর্মকর্তারা প্রেস ক্লাবের অবকাঠামো, কার্যক্রম, সাংবাদিকদের কর্মপরিবেশ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা পরিদর্শন করেন। এ সময় তাঁরা সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ও করেন।
এ সফরে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার,সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাধারণ সস্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক জগলুল হুদা, আইনজীবি আবদুল কুদ্দুস মানিক,গাজী মো. ছাদেক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল আহমেদ বেলাল উপস্থিত ছিলেন। প্রেস ক্লাব নেতৃবৃন্দরা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং রাঙ্গুনিয়ার সাংবাদিক ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রশাসনের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
বিদায়ী ইউএনও কামরুল হাসান দায়িত্বকালীন সময়ে সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাঙ্গুনিয়ায় তাঁর দায়িত্বকাল স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন।
সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ প্রেস ক্লাবকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নিরাপত্তা আরও জোরদারের আশ্বাস দেন।
শেষে প্রেস ক্লাবের সংষ্কারকাজ উদ্বোধন ও মুনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট