1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী, কৃষি ও অকৃষি খাতে ১১ লাখ ৪০ হাজার টাকার অনুদান বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে ৮০ জন প্রতিবন্ধী, কৃষি ও অকৃষি খাতের উপকারভোগীর মাঝে মোট ১১ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার ইছাখালি কারিতাস কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারিতাস রাঙ্গুনিয়া কার্যালয়ের মাঠ কর্মকর্তা গৌরি ভট্টাচার্য্য। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আকতার, মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি শিবু দে এবং কারিতাসের এনিমেটর চাইথোয়াই মারমা। আলোচনা সভা শেষে অতিথিরা উপকারভোগীদের মাঝে অনুদান বিতরণ করেন। এর মধ্যে প্রতিবন্ধী ৩০ জনকে ৭ হাজার টাকা করে,কৃষক ৮০ জনকে ৫ হাজার টাকা করে, অকৃষি খাতের ৪৬ জনকে ৫ হাজার টাকা করে,হস্তশিল্প ঘর নির্মাণে ৩০ জনকে ১০ হাজার টাকা করে
অনুদান প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট