1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়া সরকারি কলেজে গাউছিয়া কমিটির সেমিনার

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি
গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া সরকারি কলেজে শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে সেমিনার ও দোয়া মাহফিল শনিবার (৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ-মধ্যম শাখার সভাপতি নুর মুহাম্মদ মেম্বার। সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সরকারি কলেজ গাউছিয়া কমিটির সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম জিসান। প্রধান আলোচক ছিলেন আনজুমান রিসার্স সেন্টার এর পরিচালক মাওলানা মুহাম্মদ আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ সারওয়ার,পৌরসভা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আবদুস সবুর, যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দিন, রংধনু এন্টারপ্রাইজ এর পরিচালক মুহাম্মদ মাসুদুর রহমান, রাঙ্গুনিয়া সরকারি কলেজ এর শিক্ষক গোলাম মুস্তফা, গাউছিয়া কমিটি নেতা আবদুল জব্বার, মুহাম্মদ সাজেন ইমতিয়াজ সাকিব। অনুষ্ঠানের শেষে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা জিয়াউল হক। সঞ্চালনা করেন শিক্ষার্থী মুহাম্মদ কাউসার। উপস্থিত ছিলেন অনুষ্ঠান প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ, মহিউল ইসলাম রিয়াদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট