1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়া হাসিনা জামাল কলেজে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :
রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আয়োজিত এ সমাবেশে প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। কলেজের শিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক পরিবেশ উন্নত করতে গৃহীত পদক্ষেপগুলো অভিভাবকদের সামনে তুলে ধরা এবং তাঁদের মতামত নেওয়াই ছিল এ সভার মূল উদ্দেশ্য।সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. জ. ম. সা ইলিয়াছ। প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির মাউশি প্রতিনিধি প্রকৌশলী মো. নাসির উদ্দিন নসু, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন, শামীম হোসেন, নাসির উদ্দিন, আব্দুর রহমান ও নারায়ণ পালিত।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আল আমিন। গীতা পাঠ করেন রিয়া পালিত এবং ত্রিপিটক পাঠ করেন সহকারী অধ্যাপক পারমিতা বড়ুয়া। উদ্বোধনী বক্তব্য দেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রতন কুমার তুরী। পরে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল কাইয়ূম, খায়েজ আহমদ, রোকন উদ্দিন, পারমিতা বড়ুয়া, শীলাদাশ গুপ্ত ও শামীম হোসেন।
ওসি আরমান হোসেন শিক্ষার্থীদের সাইবার বুলিং, মাদক, বাল্যবিবাহ ও আইসিটি আইন সম্পর্কে সতর্ক করেন। ইভটিজিংয়ের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে তিনি ছাত্রীদের নিরাপত্তায় পুলিশের সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি প্রকৌশলী নাসির উদ্দিন নসু জানান, তাঁর সভাপতিত্বকালে গত এক বছরে প্রায় ৬০ লাখ টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। তিনি বর্তমান সভাপতি ও অভিভাবকদের সহযোগিতায় কলেজের ফলাফল আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান অতিথি অ্যাডভোকেট নুরুল আলম চৌধুরী বলেন, “শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবকের সম্মিলিত প্রয়াস ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এগোতে পারে না।”অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবু সুজন সাহা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট