1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মতের অমিল থাকলে গুলি করে মানুষ মারা ঠিক নয়- এনাম রেজা কাদেরী

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

মতের অমিল থাকলেই গুলি করে মানুষ হত্যা করা কখনোই ইসলামসম্মত নয়, এমন মন্তব্য করেছেন আল্লামা মুহাম্মদ এনাম রেজা আল-কাদেরী। তিনি বলেন, ইসলামে মতবিরোধের সমাধান সংলাপ, ধৈর্য ও নৈতিকতার মাধ্যমে হয়, অস্ত্রের মাধ্যমে নয়।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত শানে রেসালাত কনফারেন্সে অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ছিল।
প্রধান অতিথির বক্তব্যে আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মুস্তফা নঈমী আশরাফী নকশবন্দী বলেন, রাসুলে কারিম মানবতার শিক্ষা দিয়ে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। সহনশীলতা ও পারস্পরিক সম্মানবোধই ইসলামি সমাজ ব্যবস্থার মূল ভিত্তি।
কনফারেন্সে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মদ মঈন উদ্দিন সিকদার। উদ্বোধক ছিলেন আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুর রহমান জামী। মাহফিলে আরো বক্তব্য দেন আল্লামা মুহাম্মদ ফখরুদ্দীন আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ সাখাওয়াত হোসাইন তৈয়াবী, হাফেজ মাওলানা মুহাম্মদ আলমগীর, মাওলানা মুহাম্মদ সৈয়দ আহমদ রেজভী,নাছির উদ্দিন সওদাগর এবং সাংবাদিক মুহাম্মদ আব্বাস হোসাইন আফতাব। সঞ্চালক ছিলেন আশেকে মোস্তফা নঈমী। এর আগে দুই দিনব্যাপি কর্মসূচির প্রথম দিনে জিকিরে মোস্তফা ও নাত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ, রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি পৌর এলাকা শাখা। সহযোগিতা করেন রেজায়ে মোস্তফা (দ.) তরুণ পরিষদ, এলাকাবাসী ও প্রবাসীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট