1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

দেশের জন্যে

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫০ বার পড়া হয়েছে

দেশের জন্যে
লেখক
আজাদ শাহ

দেশের জন্য দশের জন্যে একটু ভাবেন যারা
তাদের মনে শান্তি নাইরে..বড়ই দিশেহারা।
রাজনীতি আর ধর্ম-কর্ম গেছে রসাতলে
নৈতিকতা তলিয়ে গেছে-লোভ লালসার ঝিলে
ব্যক্তি ক’জন চর্চা করে বিশুদ্ধতার চাষ
তাদের গালে ঝুলিয়ে আছে প্রতিহিংসার ফাঁস।
রক্ষকেরা ঐক্য করে ভক্ষণে রয় মেতে
কে করিবে দেশ রক্ষা-নিজের জীবন পেতে
সর্বস্তরের অফিস পাড়ায় আখের গুছার পালা
এসব দেখে মনের মাঝে ভীষণ জ্বালাপালা।
নদী নালা খাল বিল আর বন জঙ্গল সবি
দখল করে খেয়ে খেয়ে ভাবেন তিনি কবি।
বেশ ভুষাতে রমরমা সব গাড়ি বাড়ি নারী
লাল পানিতে মত্ত হয়ে সাজেন অভিসারী।
সুখ সাগর ভেসে ভেসে ভাবেন তিনি রাজা
ভাগ্য যখন পথে বসায়-তখন পথে বসায়-তখন বুঝেন মঝা
দেশের ভাগ্য লুটিয়ে নিয়ে বিদেশ পাচার করে
এমন পঁচা মানুষ গুলো যায়না কেন মরে?
সৎ মানুষের অভাব হবে-রবে অসৎ জন
এখন থেকে না-নেই যদি সুশীল হওয়ার পণ
যে কজনা শুদ্ধ আছি-ঝুট বাঁধিলে তারা
দেশ বাঁচিবে দশ বাঁচিবে-বাঁচিবে গরিব যারা।
কালো টাকার বড় থলে- ব্যাংকে রাখা দায়
তাইতো টাকা পাচার হয়ে ভিন দেশেতে যায়
শুদ্ধ করি শক্ত হাতে চোর-চামারের দলে
তা-না হলে আবার দেশটা যাবে রসাতলে
কোম্পানিদের হাতে যদি দেশের চাবি যায়
স্বাধীনতা থাকবেনা আর হবে উল্টোটাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট