1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধে রাঙ্গুনিয়ার প্রথম শহীদ আহমদ শাহ ও মোহাম্মদ শাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

মহান মুক্তিযুদ্ধে রাঙ্গুনিয়ায় প্রথম শহীদ দুই সহোদর আহমদ শাহ ও মোহাম্মদ শাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম ইকবাল হাছান।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের মাইজপাড়ায় শহীদ আহমদ শাহ ও মোহাম্মদ শাহের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শহীদদ্বয়ের ভাতিজা মুহাম্মদ খোরশেদ আলম ও মোবারক শাহ, ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তৈয়ব, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আলী আকবর, ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক ছালেহ আহমদ, যুবসেনা ১ নম্বর ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক আরেফিন হাসান এবং ছাত্রসেনা মরিয়ম নগর ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল রাকিব।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অ্যাডভোকেট এম ইকবাল হাছান বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও রাঙ্গুনিয়ার প্রথম শহীদ আহমদ শাহ ও মোহাম্মদ শাহ রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি, যা অত্যন্ত দুঃখজনক। তিনি শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং তাঁদের স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট