1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় শহিদ ওসমান বিন হাদির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইযোদ্ধা শহিদ শরিফ ওসমান বিন হাদির মাগফিরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙ্গুনিয়া উপজেলার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহ আলম, মাওলানা জাকারিয়া সিরাজ সেলিম, জাফরুল ইসলাম তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহিদ ওসমান বিন হাদির আত্মত্যাগ স্মরণ করে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে শহিদ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত ও নাজাত কামনায় দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট