1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ও পোমরা ইউনিয়নে পৃথক দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একাধিক পরিবার সর্বস্ব হারিয়েছে এবং পোমরা ইউনিয়নে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
গত ২২ ডিসেম্বর আনুমানিক রাতে বেতাগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কাউখালি আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পাশে বসবাসরত সিএনজি চালিত অটোরিক্সা চালক মাহবুব আলমের বসতঘরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অন্যদিকে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে পোমরা ইউনিয়নে পৃথক এক অগ্নিকাণ্ডে ছয়টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং দুঃখজনকভাবে এ ঘটনায় দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হাসান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং প্রাথমিকভাবে কম্বল ও শুকনো খাবারসহ জরুরি সহায়তা প্রদান করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তার ব্যবস্থা গ্রহণের কথা জানান।
এ সময় বেতাগী মানবিক ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও স্থানীয় ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট