1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় কাল শনিবার “শান্তির পথে ম্যারাথন দৌড় ২০২৫”

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি
সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “শান্তির পথে ম্যারাথন দৌড় ২০২৫”। ‘চলো যাই রাঙ্গুনিয়া’–এর উদ্যোগে আয়োজিত এই ম্যারাথন দৌড়টি অনুষ্ঠিত হবে কাল শনিবার (২৭ ডিসেম্বর)।
৭ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন দৌড়ে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করবেন। সকাল ৮টায় রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন ব্রিজ এলাকা থেকে দৌড় শুরু হয়ে সরফভাটার সিঙ্গাপুর মার্কেটে গিয়ে শেষ হবে। এর আগে সকাল ৭টা থেকে অংশগ্রহণকারীদের রিপোর্টিং ও ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করা হবে।
আয়োজকরা জানান, পুরো রুটজুড়ে দুইটি পানি বিতরণ স্টেশন, স্বেচ্ছাসেবক দল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় একটি মেডিকেল টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
‘চলো যাই রাঙ্গুনিয়া’ টিমের অ্যাডমিন আরিফুল হক চৌধুরী বলেন, এই ম্যারাথনের মূল উদ্দেশ্য হলো সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতা সৃষ্টি, তরুণ সমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং রাঙ্গুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকে দেশব্যাপী তুলে ধরা।
দৌড় শেষে বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের সন্ত্রাস বিরোধী সচেতনতা অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট