1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ময়মনসিংহে দীপু দাসের ওপর বর্বর হত্যাকাণ্ড অত্যন্ত জঘন্য – হুমাম কাদের চৌধুরী

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের ওপর সংঘটিত বর্বর হত্যাকাণ্ডকে অত্যন্ত জঘন্য, ন্যাক্কারজনক ও গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি বলেন, গত এক বছরে এ ধরনের নির্মম ও বর্বর ঘটনা আর ঘটেনি। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাদের নগরে
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ফ্রন্টের আহবায়ক বাবলু বড়ুয়া। উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সস্পাদক লিটন দে’র সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক মো. মহসিন, সাবেক আহ্বায়ক শওকত আলী নূর, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অরুপ চৌধুরী, জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নীতিশ বড়ুয়া, বৌদ্ধ ফোরাম নেতা বিধান বড়ুয়া, কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হারাধন দাশ, সুমন দাশ, রনি দাশ, সাজু দাশ, জয় চক্রবর্তী, সুফল বসাক, রাজীব দে, রিটন শীল, সুমন দে ও জিকু বড়ুয়া।
হুমাম কাদের আরও বলেন, দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দীপু দাস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট