
নিজস্ব প্রতিনিধি :
উপজেলায় দুটি সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক চালক আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার গোচরা বিএম স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে কাপ্তাই–চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোয়াজারহাট থেকে রাস্তার মাথা অভিমুখে যাত্রীবিহীন অবস্থায় গমনরত একটি সিএনজি চালিত অটোরিক্সা (চট্টগ্রাম-থ-১২৩২৭৯) এর সঙ্গে চট্টগ্রাম থেকে আসা যাত্রীবিহীন একটি অজ্ঞাত সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর চট্টগ্রাম থেকে আসা সিএনজিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্ঘটনায় আহত হন সিএনজি চালক রঞ্জিত দাস (৫৫)। তিনি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন এলাকার বাসিন্দা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।