1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ার স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্রীড়া সামগ্রী দিয়েছে ইউএনও

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি খেলাধুলা আর মানবিকতার মেলবন্ধন গড়ে তুলতে রাঙ্গুনিয়ায় কাজ করে যাচ্ছে একদল তরুণ। তাদের উদ্যোগকে উৎসাহ দিতে নিবন্ধনভুক্ত সংগঠন যুব স্কোয়াড রাইডার্স ও নূরের আলো যুব একতা সংঘসহ কয়েকটি সংগঠনের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে ক্রীড়া সামগ্রী বিতরণের পর ইউএনও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলে। একই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তরুণদের দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।
খেলাধুলার পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে আছে বিভিন্ন সংগঠন। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সংগঠনগুলোর মাধ্যমে কম্বল তুলে দেওয়া হয়, যা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হবে। সংগঠনের সদস্যরা জানান, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
স্থানীয়রা মনে করছেন, প্রশাসন ও তরুণ সংগঠনের এমন সমন্বিত উদ্যোগ নতুন প্রজন্মকে সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে। খেলাধুলা, স্বেচ্ছাসেবা ও মানবিক কার্যক্রম, মিলিয়ে রাঙ্গুনিয়ায় গড়ে উঠছে আশাবাদের এক নতুন চিত্র।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট