1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ার মারমা পল্লীতে শীতের উষ্ণতা ছড়াল মানবিক উদ্যোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব: শীতের কনকনে ঠান্ডায় যখন জনপদ স্থবির হয়ে পড়ে, তখন সবচেয়ে বেশি কষ্টে থাকেন পাহাড়ি ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বড়খোলাপাড়া মারমা পল্লীতেও তার ব্যতিক্রম নয়। শীতের এই সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে উষ্ণতার বার্তা পৌঁছে দিয়েছে একটি মানবিক উদ্যোগ। উপজেলার বড়খোলাপাড়া মারমা পল্লীতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান এর দেয়া এসব শীতবস্ত্র সামাজিক সংগঠন “চলো যাই রাঙ্গুনিয়া”–এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে মারমা পল্লীর নারী, পুরুষ ও বয়স্কদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই জানান, পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ তুলনামূলক বেশি হলেও অর্থনৈতিক সংকটের কারণে পর্যাপ্ত শীতবস্ত্র সংগ্রহ করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। এমন সময়ে এই সহায়তা তাদের জন্য স্বস্তি ও আশার বার্তা হয়ে এসেছে।
এ বিষয়ে “চলো যাই রাঙ্গুনিয়া” এর অ্যাডমিন আরিফুল হক চৌধুরী বলেন,
শীত মৌসুমে পাহাড়ি ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কষ্ট সবচেয়ে বেশি হয়। বড়খোলাপাড়া মারমা পল্লীর মানুষ দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যে বসবাস করছেন। শীতের এই সময়টায় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।
তিনি আরও বলেন, আমাদের সংগঠনের লক্ষ্য শুধু কর্মসূচি বাস্তবায়ন নয়, বরং মানুষের কষ্ট অনুভব করে তাদের পাশে দাঁড়ানো। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শীতার্ত ও অসহায় মানুষের পাশে থেকে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। ইউএনও মো. নাজমুল হাসান বলেন, সুবিধা বঞ্চিত মানুষের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট