1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

প্রত্যাশা ও প্রাপ্তি !

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

স্মৃতির পাতায় ধুলো জমেছে, ফুরিয়ে এলো বেলা,
বছরের শেষ সূর্যাস্ত আজ সাঙ্গ করল খেলা।
হিসাব-নিকাশ, পাওয়া-না পাওয়া, জমা থাক মনের কোণে,
নতুন আশা উঁকি দিয়ে যায় রিক্ত এ নীল গগনে।

বিদায়বেলার বিষণ্ণ সুর বাজে না তো আজ আর,
হৃদয় জুড়ে প্রতীক্ষা শুধু— খুলবে খুশির দ্বার।
​পুরনো গ্লানি, জীর্ণতা সব যাক আজ দূরে ভেসে,
নতুন সূর্য আসুক রাঙিয়ে, স্বপ্ন মাখানো হেসে।

অতীতের ভুল সংশোধনীর অঙ্গীকার হোক মনে,
সাফল্য আসুক প্রতিটি প্রাণে , প্রতিটি ক্ষণে ক্ষণে।
মুছে যাক যত অন্ধকার আর হিংসা-বিদ্বেষের রাত,
ঐক্য আসুক মানুষে মানুষে, হাতে রেখে হাতে হাত।

​অজানা পথ ডাকছে তোমায়, মেলো স্বপ্নের ডানা,
নতুন বছরে থাকবে না আর কোনো বাধা বা মানা।
ব্যর্থতা আজ সিঁড়ি হোক তবে এগিয়ে যাওয়ার তরে,
আনন্দের গান প্রতিধ্বনিত হোক মানুষের ঘরে ঘরে।

শান্তি আসুক ক্লান্ত মনে, জুড়িয়ে যাক সব জ্বালা,
নতুন স্বপ্নে গেঁথে নাও আজ আগামীর ফুলমালা।
​অপেক্ষার প্রহর শেষ হলো আজ, বাজবে খুশির গান,
নবীন আলোয় বিকশিত হোক শুভবোধ আর প্রাণ।
বুকের ভেতর সাহসের শিখা জ্বলে উঠুক নিরন্তর,
জয়ী হোক প্রেম, জয়ী হোক সত্য, জয়ী হোক সুন্দর।
আগামীর দিন হোক নির্মল, হোক তা কলুষহীন,
হাসি আর গানে ভরে উঠুক মোদেরর প্রতিটি দিন।

​প্রতিটি ভোর আনুক বার্তা মুক্তির মহোৎসবের,
গল্প জমা হোক সৌহার্দ্য আর মিষ্টি অভিজ্ঞতার।
ক্লান্তি ভুলে উদ্যমে চলো, থামবো না কোনো বাধা,
সাফল্যের রঙে রাঙিয়ে তুলবো জীবনের সাদা পাতা।
নতুন  বছরে এই ক্ষণে শপথ করি আজ তবে,
ভালবাসার আর দেশপ্রেমের মিছিলে আমরা সবাই মিলেমিশে সাথে রবে। লেখক – এম মোরশেদ আলম
শিক্ষক, সংগঠক ও বাচিক শিল্পী

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট